মূল অংশে যান

আমাদের সম্পর্কে

জেনাস্ক বাংলায় প্রশ্ন করা আর উত্তর খোঁজার একটা বিস্বস্ত প্লাটফর্ম।

ইন্টারনেটে কিছু জানতে চাইলে বেশিরভাগ ভালো উত্তর ইংরেজিতে পাওয়া যায়। বাংলায় খুঁজলে হয় উত্তর মেলে না, নয়তো এমন লেখা মেলে যা আসলে কোনো কাজে লাগে না। এই অভাব থেকেই জেনাস্কের শুরু।

এখানে কী করা যায়

যেকোনো বিষয়ে প্রশ্ন করা যায়, আর যার জানা আছে সে উত্তর দেয়। উত্তর ভালো লাগলে ভোট দেওয়া যায়, তাই কাজের উত্তর ওপরে উঠে আসে। প্রশ্নকারী চাইলে একটি উত্তরকে সেরা উত্তর হিসেবে বেছে নিতে পারেন।

একই বিষয়ে আগ্রহী ব্যবহারকারীর জন্য আছে স্পেস। সেখানে আলাদা করে আলোচনা করা যায়।

কে চালায়

জেনাস্ক চালাই আমি, আব্দুল্লাহ্ আল মামুন। ঢাকা, বাংলাদেশ থেকে। কমিউনিটি যেন ভদ্র আর কাজের থাকে, সেটা দেখার জন্য মডারেটর আছেন।

কোনো প্রশ্ন, পরামর্শ বা সমস্যা থাকলে যোগাযোগ পেজে লিখুন। আমরা আপনার লেখার প্রতি গুরুত্ব দিয়ে থাকি।