মূল অংশে যান

শর্তাবলি

সর্বশেষ হালনাগাদ: ১১/০৯/২০২৬

জেনাস্ক ব্যবহার করার মানে আপনি নিচের কথাগুলো মেনে নিচ্ছেন। দয়াকরে শর্তাবলি পড়ে নিন, খুব বেশি লম্বা নয়।

অ্যাকাউন্ট

সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলুন আর পাসওয়ার্ড নিজের কাছে রাখুন। আপনার অ্যাকাউন্ট থেকে যা করা হয়, তার দায় আপনার। ১৩ বছরের কম বয়সীরা অ্যাকাউন্ট খুলতে পারবেন না।

আপনার লেখা

আপনি যা লেখেন, তার মালিক আপনিই থাকেন। তবে সাইট চালানোর জন্য সেই লেখা দেখানো, সংরক্ষণ করা আর প্রচার করার অনুমতি আপনি আমাদের দেন।

অন্যের লেখা, ছবি বা কাজ তার অনুমতি ছাড়া দেবেন না।

যা করা যাবে না

স্প্যাম, হয়রানি, হুমকি, ঘৃণা ছড়ানো, প্রতারণা, অশ্লীল বা অবৈধ কিছু, অন্যের ব্যক্তিগত তথ্য ফাঁস করা, আর সাইটে অনুমতি ছাড়া ঢোকার চেষ্টা। বিস্তারিত কমিউনিটি নিয়ম পেজে আছে।

মডারেশন

নিয়ম ভাঙা লেখা আমরা সরিয়ে দিতে পারি। দরকার হলে অ্যাকাউন্টে সতর্কবার্তা দেওয়া, সাময়িক স্থগিত করা বা স্থায়ীভাবে বন্ধ করার অধিকার আমাদের আছে।

উত্তরের নির্ভরযোগ্যতা

এখানকার উত্তরগুলো ব্যবহারকারীদের লেখা। আমরা প্রতিটি উত্তরের সঠিকতার নিশ্চয়তা দিতে পারি না। বিস্তারিত দাবিত্যাগ পেজে।

পরিবর্তন

এই শর্ত আমরা বদলাতে পারি। বদলের পরও সাইট ব্যবহার করলে নতুন শর্ত মেনে নেওয়া ধরা হবে।

প্রশ্ন থাকলে লিখুন: support@zenask.org