মূল অংশে যান
প্রতিষ্ঠাতা, জেনাস্ক (Zenask) ২ বার দেখা হয়েছে

কোনো টাকা খরচ না করেই অনলাইনে নতুন দক্ষতা (Skill) শেখার সেরা ৭টি ফ্রি ওয়েবসাইট কী কী এবং কোথায় বিনামূল্যে সার্টিফিকেট পাওয়া যায়?

প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং কিংবা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান? কিন্তু, পেইড কোর্সের খরচ বাধা হয়ে দাঁড়াচ্ছে? ঘরে বসেই বিনামূল্যে স্কীল ডেভলপ ও সার্টিফিকেট পাওয়ার সেরা প্ল্যাটফর্মগুলো দেখে নিন।

অনলাইন ভিত্তিক এমন বেশ কিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে, যেখানে কোনো টাকা খরচ ছাড়াই, দক্ষ গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটার হওয়া যায়। এমনকি এর মধ্যে বেশ কয়েকটি প্ল্যাটফর্মে কোর্স শেষে বিনামূল্যে সার্টিফিকেটও পাওয়া যায়, যা আপনি সিভি বা লিংকডইন প্রোফাইলে যুক্ত করতে পারবেন।

ঘরে বসে ফ্রি কোর্স করার সেরা ৭টি ওয়েবসাইটের তালিকা নিচে দেওয়া হলো:

• ১. লার্নভার্ন (LearnVern): যারা একেবারে শুরু থেকে সহজ ভাষায় কোনো নতুন দক্ষতা শিখতে চান, তাদের জন্য এটি দারুণ একটি মাধ্যম। এখানে প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংসহ নানা বিষয়ের ফ্রি কোর্স রয়েছে।

• ২. অ্যালিসন (Alison): এটি বিশ্বের অন্যতম পরিচিত ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে হাজার হাজার কোর্সের পাশাপাশি ডিপ্লোমা প্রোগ্রামও রয়েছে। এখানে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি করা গেলেও আনুষ্ঠানিক সার্টিফিকেট বা ডিপ্লোমা নেওয়ার ক্ষেত্রে ফি প্রযোজ্য হতে পারে।

• ৩. মাই গ্রেট লার্নিং (My Great Learning): কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল মার্কেটিং শেখার জন্য এটি চমৎকার একটি সাইট। এখানে ফ্রি কোর্সের পাশাপাশি বিনামূল্যে সার্টিফিকেট পাওয়া যায়, যা সরাসরি LinkedIn প্রোফাইলে যুক্ত করা সম্ভব।

• ৪. ডিজিটাল ডিফাইন্ড (Digital Defynd): এটি সরাসরি কোনো কোর্স প্ল্যাটফর্ম নয়, বরং কোর্সেরা (Coursera) বা ইউডেমি (Udemy)-এর মতো বিভিন্ন নামকরা সাইটের ফ্রি কোর্স ও সার্টিফিকেটের তথ্য খুঁজে পাওয়ার একটি দারুণ মাধ্যম।

• ৫. দ্য ওডিন প্রজেক্ট (The Odin Project): যারা ওয়েব ডেভেলপার হতে চান, তাদের জন্য এটি সেরা প্ল্যাটফর্ম। এখানে HTML থেকে শুরু করে ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট পর্যন্ত শুধু ভিডিও দেখে নয়, বরং বাস্তব প্রজেক্ট তৈরি করার মাধ্যমে হাতে-কলমে শেখানো হয়।

• ৬. ওপেন কালচার (Open Culture): বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর বিনামূল্যের অনলাইন কোর্স, অডিওবুক, ই-বুক এবং বিভিন্ন ভাষা শেখার উপকরণ একসাথে পাওয়া যায় এই সাইটে।

• ৭. ক্লাস সেন্ট্রাল (Class Central): একে অনলাইন কোর্সের ‘সার্চ ইঞ্জিন’ বলা হয়। বিশ্বের নামীদামী শিক্ষাপ্রতিষ্ঠান ও প্ল্যাটফর্মের হাজারো কোর্স থেকে আপনি এখানে ফিল্টার করে সহজেই বিনামূল্যের কোর্সগুলো বেছে নিতে পারবেন।

নিয়মিত অনুশীলন ও সঠিক প্ল্যাটফর্ম বেছে নিলে কোনো টাকা খরচ না করেই নিজেকে চাকরির বাজার বা ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রস্তুত করা সম্ভব।

আপনি এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে কোনটি থেকে এর আগে কোনো ফ্রি কোর্স করেছেন, বা কোন স্কীলটি এখন শিখতে চাচ্ছেন? কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন!

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *